দুর্গাপুরে ছাত্রাবাসে চুরি
দি নিউজ লায়ন ; দুর্গাপুরের ৫৪ ফুটের একটি ভাড়া বাড়িতে দুর্গাপুরের একটি আইন কলেজের ছাত্ররা থাকে।ভোররতে সেই বাড়িতে জানালা ও দরজা ভেঙে দুষ্কৃতীরা নগদ ২৪ হাজার টাকা ও দুটি দামী মোবাইল নিয়ে চম্পট দিল।
৫৪ফুটের দোতলার একটি ঘরে ভাড়া থাকে দুর্গাপুরের আইন কলেজের ৫ম বর্ষের সাদিদ হায়দার ও শেখ আজারুদ্দিন নামে দুই পড়ুয়া।দুই পড়ুয়ার অভিযোগ শনিবার ভোর চারটা নাগাদ রান্নাঘরের জানালা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢোকে।
দুষ্কৃতীরা চুরি করে জানালা দিয়ে পালানোর সময় জোরালো আওয়াজে দুই ছাত্রের ঘুম ভাঙে।তারা দেখে দুষ্কৃতীরা পালাচ্ছে। পড়ুয়াদের অভিযোগ এর আগেও ল্যাপটপ ও মোবাইল চুরি হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার পুলিশ।পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।

Post a Comment